উত্তরদিনাজপুর

পুষ্প প্রদর্শনীর আগে প্রদর্শনীর প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠক ইসলামপুর পার্কে

প্রতিবারের ন্যায় আগামী ২৩শে জানুয়ারী থেকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে পুষ্প প্রদর্শনী শুরু হতে চলেছে। এই পুষ্প প্রদশর্নী হবে ইসলামপুর পার্কে। এই পুষ্প প্রদর্শনী হবার আগে ইসলামপুর পার্কে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় রবিবার। যেন এই প্রদর্শনী সুষ্ঠ ভাবে সম্পর্ন করা যায়। তার সাথে পার্কের পরিকাঠামোর দিক থেকে কিছু উন্নয়নের প্রয়োজন রয়েছে সেই সব বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম ও পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী, শিলিগুড়ি উত্তর ডিভিশনের বন আধিকারিক কৌশিক চৌধুরী, ইসলামপুর মহকুমা শাসক শেরিং ওয়া ভুটিয়া সহ আরো অনেকে। 

        রাজ্যের গ্রাম ও পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী জানান, প্রতিবারের ন্যায় আগামী ২৩শে জানুয়ারী থেকে ইসলামপুরে পুষ্প প্রদর্শনী শুরু হতে চলেছে। যাতে এই পুষ্প প্রদর্শনী ভালো ভাবে সম্পন্য হয় তার সাথে পার্কের কিছু উন্নয়নের প্রয়োজন। সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় তার সাথে কিভাবে ফান্ড জোগার হবে সেই সব আলোচ্য বিষয় গুলি ছিল এদিনের প্রশাসনিক বৈঠকে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/NwbPQ474hU0